আপনার কোন রাশির পুরুষ/নারী, কিভাবে রাশি নির্ণয় করবেন, কোন রাশির ফলাফল কি হয় সে সম্পর্কে বিস্তারিত জানুন-
*** ( জন্ম তারিখ অনুযায়ী কার কোন রাশি এবং রাশির জন্য উপকারী রত্ন পাথর ) ***
আপনার রাশি কি সেটা কি জানেন? আমাদের মাঝে কিছু আছেন যারা ইতিমধ্যেই তার কোন রাশি সেটা জানেন। আবার এমন অনেক মানুষ রয়েছেন যারা কিভাবে রাশি বের করতে হয় সেটাই জানেন না। যারা জানেন এবং যারা জানেন না তাদের সকলের সুবিধার্থে আমাদের এ লেখাটি। সাধারণত রাশি জানতে মানুষের জন্ম তারিখ জানা থাকতে হয়। যারা সঠিক জন্ম তারিখ জানেন না তাদের জন্য এ লেখাটি কোন উপকার করবে না। রাশি চক্র হিসেবে আমরা ১২ টি রাশি পেয়ে থাকি, এবং এ রাশি গুলো বের করা হয় জন্ম তারিখের উপর নির্ভর করে। সকলের সুবিধার্থে আমরা ইংরেজি এবং বাংলা দুটি তারিখের উপর ভিত্তি করেই জন্ম তারিখে কার কোন রাশি সেটা তুলে ধরলাম। আপনাদের বিন্দু মাত্র উপকারে আসলে আমাদের এ লেখাটি সার্থক বলেই ধরে নেব।
রাশিচক্রের প্রথম রাশি “
মেষ রাশি (Zodiac Aries)”
যাদের জন্ম ইংরেজি মাস মার্চ ২১ থেকে এপ্রিল ২০ (March 21- April 20 ) অথবা বাংলা মাস চৈত্র ৮ থেকে বৈশাখ ৭ তারিখের মধ্যে তাদের সকলের মেষ রাশি।
অধিপতি গ্রহঃ মঙ্গল
শুভ রাশি রত্ন পাথরঃ Red Coral Stone
বৃষ রাশি (Zodiac Taurus)
যাদের জন্ম ইংরেজি মাস এপ্রিল ২১ থেকে মে ২০ (April 21 - May 20) অথবা বাংলা মাস বৈশাখ ৮ থেকে জ্যৈষ্ঠ ৬ তারিখের মধ্যে তাদের বৃষ রাশি।
অধিপতি গ্রহঃ শুক্র
শুভ রাশি রত্ন পাথরঃ Diamond Stone , Zircon Stone , Firoza Stone , Panna Stone
মিথুন রাশি (Zodiac Gemini)
যাদের জন্ম ইংরেজি মাস মে ২১ থেকে জুন ২০ (May 21 - Jun 20) অথবা বাংলা মাস জ্যৈষ্ঠ ৭ থেকে আষাঢ় ৬ এর মধ্যে তাদের সকলের মিথুন রাশি।
অধিপতি গ্রহ বুধ
শুভ রাশি রত্ন পাথরঃ Yellow Sapphire Stone , Panna Stone
কর্কট রাশি (Zodiac Cancer)
যাদের জন্ম ইংরেজি মাস জুন ২১ থেকে জুলাই ২০ (Jun 21 - July 20) অথবা বাংলা মাস আষাঢ় ৭ থেকে শ্রাবণ ৫ এর মধ্যে যাদের জন্ম তাদের সকলের কর্কট রাশি।
অধিপতি গ্রহঃ চন্দ্র
উপকারী রত্নঃ Red Coral Stone , Pearl Stone
সিংহরাশি (Zodiac Leo)
যাদের জন্ম ইংরেজি মাস জুলাই ২১ থেকে অগাস্ট ২০ (July 21 - August 20) অথবা বাংলা মাস শ্রাবন ৬ থেকে ভাদ্র ৫ এর মধ্যে জন্ম তাদের সকলের সিংহ রাশি।
অধিপতি গ্রহঃ রবি
শুভ রাশি রত্নঃ Ruby Stone
কন্যা রাশি (Zodiac Virgo)
যাদের জন্ম ইংরেজি মাস আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ (August 21 - Sept 20) অথবা বাংলা মাস ভাদ্র ৬ থেকে আশ্বিন ৫ তারিখের মধ্যে তাদের সকলের কন্যা রাশি।
অধিপতি গ্রহঃ বুধ
উপকারী রত্ন পাথরঃ Panna Stone
তুলারাশি (Zodiac Libra)
যাদের জন্ম ইংরেজি মাস সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ (Sept 21 - Oct 20) অথবা বাংলা মাস আশ্বিন ৬ থেকে কার্তিক ৫ তারিখের মধ্যে তাদের সকলের তুলা রাশি।
অধিপতি গ্রহঃ বুধ ও শুক্র
উপকারী রত্নঃ Panna Stone , Diamond Stone , Zircon Stone
বৃশ্চিক রাশি (Zodiac Scorpio)
যাদের জন্ম ইংরেজি মাস অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ (Oct 21 - November 20) অথবা বাংলা মাস কার্তিক ৬ থেকে অগ্রহায়ন ৬ এর মধ্যে জন্ম তাদের সকলের বৃশ্চিক রাশি।
অধিপতি গ্রহঃ মঙ্গল
উপকারী রত্ন পাথরঃ Red Coral Stone
ধনু রাশি (Zodiac Sagittarius)
যাদের জন্ম ইংরেজি মাস নভেম্বরের ২১ থেকে ডিসেম্বরের ২০ (November 21 - December 20) অথবা বাংলা মাস অগ্রহায়ণ ৭ থেকে পৌষ মাসের ৬ তারিখ এর মধ্যে যাদের জন্ম তাদের ধনু রাশি।
অধিপতি গ্রহঃ বৃহস্পতি
শুভ রত্ন পাথরঃ Yellow Sapphire Stone
মকর রাশি (Zodiac Capricon)
যাদের জন্ম ইংরেজি মাস ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ (December 21 - January 20) অথবা বাংলা মাস পৌষ ৭ থেকে মাঘ ৭ তারিখের মধ্যে জন্ম তাদের সকলের মকর রাশি (Capricon)।
অধিপতি গ্রহঃ শনি
শুভ রত্ন পাথরঃ Blue Sapphire Stone
কুম্ভ রাশি (Zodiac Aquarius)
যাদের জন্ম ইংরেজি মাস জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ (January 21 - February 20) অথবা বাংলা মাস মাঘ ৮ থেকে ফাল্গুন ৮ তারিখে মধ্যে জন্ম তাদের সকলের কুম্ভ রাশি (Aquarius)।
অধিপতি গ্রহঃ শনি
উপকারী রত্নঃ Blue Sapphire Stone , Gomed Stone
মীনরাশি (Zodiac Pisces)
যাদের জন্ম ইংরেজি মাস ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ (February 21 - March 20) অথবা বাংলা মাস ফাল্গুন ৯ থেকে চৈত্র ৭ তারিখের মধ্যে তাদের সকলের মীন রাশি।
অধিপতি গ্রহঃ বৃহস্পতি
উপকারী রত্ন পাথরঃ Yellow Sapphire Stone আপনার কোন রাশি ?
*** ( রাশি ফল নির্ণয় ) ***
আপনার রাশি নির্ণয় করার জন্য আপনাকে কোন জৈতিশির নিকট যেতে হবে না । আপনার রাশি আপনি নিজেই নির্ণয় করতে পারবেন । রাশি নির্ণয় করার নিয়ম নিচে বর্ণনা করা হলো :
যে ব্যক্তি যার রাশি নির্ণয় করবে প্রথমে তাকে তার এবং তার মায়ের নামের অক্ষরের মান বসিয়ে যোগ করতে হবে । যোগফলকে ১২ ( বার ) দ্বারা ভাগ করিলে যাহা অবশিষ্ট থাকিবে সেই অনুযায়ী তার রাশি বাহির হইবে। অর্থাৎ-
১ (এক ) অবশিষ্ট থাকিলে মেষ রাশি হইবে। ২ ( দুই )থাকিলে বৃষ রাশি হইবে । ৩ ( তিন) থাকিলে মিথুন রাশি । ৩ ( তিন) থাকিলে মিথুন রাশি। ৪ ( চার ) থাকিলে কর্কট রাশি। ৫ (পাঁচ ) থাকিলে সিংহ রাশি। ৬(ছয় ) থাকিলে কন্যা রাশি। ৭ (সাত) থাকিলে তুলা রাশি। ৮ ( আট ) থাকিলে বিছা রাশি। ৯ ( নয়) থাকিলে ধনু রাশি। ১০ ( দশ) থাকিলে মকর রাশি। ১১ ( এগার ) থাকিলে কুম্ভ রাশি। আর যদি কোন অবশিষ্ট না থাকে তাহলে মীন রাশি হইবে । উদাহরণ স্বরুপ------------------------------------------------- মামুন, ম=৬৫+ ম=৬৫+ন=৫৫ =১৮৫ এদিকে-------- মর্জিনা, ম=৬৫+ জ=৩৩+ন=৫৫ =১৫৩।
১৮৫+১৫৩=৩৩৮। এখন ৩৩৮ কে ১২ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২ (দুই) অবশিষ্ট আছে , অর্থাৎ মামুন হলো বৃষ রাশি। নিচের চার্টে অক্ষরের মান দেওয়া হলো :
অ ا =৪৫,এ ے=৩৫, ই ی=২৫,উ اؤ=৩৫, ঊ=৭১,ক ک=২১,খ که=২২, গ گ=২৩, ঘ گھ=২৪, ঙ اؤڽ=২৫, চ چ=৩১, ছ چه=৩২,জ ج=৩৩,ঝ جھ=৩৪,ঞ ياڽ= ৩৫,ট ٹ=৪১,ঠ ٹھ=৪২,ড ڋ=৪৩,ঢ ڋه=৪৪,ণ=৪৫,ত ت=৫১,থ تھ=৫২,দ د=৫৩,ধ ده=৫৪,নڽ =৫৫,প پ=৬১,ফ پهي=৬২,ব ب=৬৩,ভ بهي=৬৪,ম م=৬৫,র ر =৭১,ল ل=৭২, শ,স,ষ ص =৭৩,হ هي=৭৪,ক্ষ کش=৭৫
*** ( আপনার জন্মতারিখ আপনার সম্পর্কে কী বলে? জেনে নিন সহজেই ) ***
আমরা সকলেই জানি সকল মানুষ একই ধরণের হন না। একেকজন মানুষের ব্যক্তিত্ব এবং সত্ত্বা আলাদা থেকে। যে কারণে সকলে একই রকমের চিন্তা ভাবনা করতে পারেন না বা করেন না। কিন্তু প্রশ্ন হলো কে কোন ধরণের মানুষ হবেন তা কি আগে থেকেই নির্ধারিত হয়ে যায়? মানুষের মধ্যকার আচার আচরণ জিনগত বৈশিষ্ট্য থেকে আসে।
জ্যোতিষীরা বলেন মানুষের আচার আচরণ এবং চারিত্রিক বৈশিষ্ট্যের ওপরে জন্মতারিখের এক ধরণের প্রভাব রয়েছে। অনেকেই এই ধরণের কথার ওপর বিশ্বাস রাখেন না। কিন্তু একই জন্মগত তারিখের মানুষদের মাঝে আসলেই চারিত্রিক বৈশিষ্ট্যের বেশ কিছু মিল খুঁজে পাওয়া যায়। বিশ্বাস না হলে চলুন দেখে নেয়া যাক আপনার জন্মের তারিখের সাথে আপনার চারিত্রিক মিল খুঁজে পাওয়া যায় কিনা। আসুন, মিলিয়ে দেখি!
আপনার জন্ম তারিখ যদি ১, ১০, ১৯, ২৮ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ১
আপনার জন্ম তারিখ যদি ২, ১১, ২০, ২৯ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ২
আপনার জন্ম তারিখ যদি ৩, ১২, ২১, ৩০ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৩
আপনার জন্ম তারিখ যদি ৪, ১৩, ২২, ৩১ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৪
আপনার জন্ম তারিখ যদি ৫, ১৪, ২৩ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৫
আপনার জন্ম তারিখ যদি ৬, ১৫, ২৪ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৬
আপনার জন্ম তারিখ যদি ৭, ১৬, ২৫ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৭
আপনার জন্ম তারিখ যদি ৮, ১৭, ২৬ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৮
আপনার জন্ম তারিখ যদি ৯, ১৮, ২৭ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৯
জন্ম সংখ্যা ১ হলে
আপনি অনেক উচ্চাভিলাষী এবং জেদি ধরণের একজন মানুষ। নিজেকে প্রতিনিয়ত উন্নতির শিখরে নিয়ে যাবার জন্য আপনি অনেক কঠোর পরিশ্রম করে চলেছেন। বর্তমানে যদি বেশি সফলতা নাও পান তবে আপনার হাতে সফলতা নিশ্চিত ভাবেই আসবে। আপনি মোটেও স্বার্থপর নন।কিন্তু মানুষ আপনাকে অনেক গম্ভীর ভেবে আপনার সাথে বেশ কম মেলামেশা করেন এবং আপনাকে স্বার্থপর ভেবে থাকেন। আপনি কাউকে ভালোবাসলে অনেক বেশি ভালোবাসেন। এমনকি সকল ভুল মাফ করে ভালবাসতেও আপনি পারেন। আপনাকে বুঝার মতো কম মানুষই রয়েছে পৃথিবীতে।
জন্ম সংখ্যা ২ হলে
আপনি অত্যন্ত সৎ একজন মানুষ। মাঝে মাঝে আপনি সততার জন্য অনেক বিপদেও পরে থাকেন তারপরও আপনি সৎ থাকাই ভালো মনে করেন। আপনি নিজের দায়িত্বজ্ঞান সম্পর্কে অনেক বেশি সচেতন। মানুষ আপনাকে একজন বিশ্বাসযোগ্য বন্ধু ভাবেন। মানুষ খুব সহজেই আপনাকে বিশ্বাস করে। এবং আপনি সেই বিশ্বাসের মর্যাদা রাখেন।আপনি একই সাথে বেশ মজার একজন মানুষ এবং আপনার চিন্তাধারা আর দশজনের তুলনায় খুবই আধুনিক।
জন্ম সংখ্যা ৩ হলে
আপনি অনেক আত্মকেন্দ্রিক একজন মানুষ।নিজের নতুন নতুন চিন্তা ও তত্ত্ব আপনার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ।আপনি নিজের এইসকল চিন্তাভাবনা নিয়ে অনেকটা সময় পার করে দেন। তবে সবচাইতে ভালো কথা হচ্ছে চিন্তা ভাবনা করে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন।এক্ষেত্রে আপনাকে অনেক স্মার্ট চিন্তাশীল মানুষ বলা চলে। তবে আপনার সিদ্ধান্তটি অনেক মানুষের কাছে গ্রহন যোগ্য নাও হতে পারে। এমনটা হলেও আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকেন।
জন্ম সংখ্যা ৪ হলে
আপনি পুরোপুরি দর্শন তত্ত্বে বিশ্বাসী একজন মানুষ। আপনি অনেক বেশি আবেগিও বটে। আপনার চিন্তাভাবনা আপনার বন্ধু বান্ধব এবং অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা। আপনার মধ্যে ইনটুইশন ক্ষমতা আছে।অনেক ধরনের ঘটনা ঘটার আগে থেকেই আঁচ করে ফেলার ক্ষমতা আপনার আছে।মানুষ বেশিরভাগ সময় আপনাকে ভুল বুঝে দূরে চলে যায়।আপনি কোন ধরণের মানুষ তা মানুষজন একেবারেই বুঝতে পারে না।এমনকি পরিবারের অতি আপনজনও আপনাকে আপনার প্রাপ্য সম্মান দিতে পারেন না।
জন্ম সংখ্যা ৫ হলে
আপনি বেশ ‘ডমিনেটিং’ স্বভাবের একজন মানুষ।আপনি আত্মনির্ভরশীলটা এবং স্বাধীনতা অনেক বেশি পছন্দ করেন। আপনি নেতৃত্ব দিতে পছন্দ করেন।অনেক ক্ষেত্রেই আপনি ভাবেন ‘সব কিছু আমার মতো করে হতে হবে’। আপনি নিজে অনেক বেশি স্বাবলম্বী। আপনি আপনার নিজের ও পছন্দের মানুষের জন্য অনেক বেশি কষ্ট করতে পারেন।তবে যদি তারা আপনার কথা মতো চলেন।
জন্ম সংখ্যা ৬ হলে
আপনি অনেক বেশি হাসিখুশি এবং সেনসিটিভ স্বভাবের।মানুষ আপনাকে অনেক বেশি পছন্দ করে থাকেন। আপনি প্রায় সকলের কাছেই বেশ জনপ্রিয় একজন ব্যক্তি।আপনার আন্তরিকতা ও ভালোবাসামাখা আচার আচরণের কারনে সবাই আপনার সঙ্গ পছন্দ করে।তবে একই সাথে আপনার সেনসিটিভ স্বভাবের কারণে মানুষজন কিছুটা দূরে দূরে থাকেন। আপনি নিজেকে প্রতিনিয়ত আরও বেশি চিন্তা ভাবনায় উন্নত করতে চান।আপনি ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে চান। আপনি মানুষকে অনেক বেশিই ভালোবাসেন।
জন্ম সংখ্যা ৭ হলে
আপনি একজন হাসিখুশি ও উদ্বেগহীন মানুষ। আপনি এ
কই সাথে সমঝোতায় বিশ্বাসী একজন মানুষ।আপনি একজনের ভালো করলে সেও আপনার ভালো করবে এই ধরণের চিন্তা করেন আপনি। আপনি খুব ভালো একজন শ্রোতা। আপনি আপনার সকল আপনজনের কাছে জনপ্রিয় এই কারণে যে আপনি সকলের হাসিমুখ দেখতে পছন্দ করেন।অনেক বেশি সমস্যা ও দুশ্চিন্তাও আপনি ঝেড়ে ফেলে তা সমাধানের চেষ্টা করতে পারেন।আপনাকে কোন ধরনের চিন্তা ও উদ্বেগ স্পর্শ করতে পারে না।সব কিছু ঠাণ্ডা মাথায় চিন্তা করার অসাধারণ ক্ষমতা রয়েছে আপনার।
কই সাথে সমঝোতায় বিশ্বাসী একজন মানুষ।আপনি একজনের ভালো করলে সেও আপনার ভালো করবে এই ধরণের চিন্তা করেন আপনি। আপনি খুব ভালো একজন শ্রোতা। আপনি আপনার সকল আপনজনের কাছে জনপ্রিয় এই কারণে যে আপনি সকলের হাসিমুখ দেখতে পছন্দ করেন।অনেক বেশি সমস্যা ও দুশ্চিন্তাও আপনি ঝেড়ে ফেলে তা সমাধানের চেষ্টা করতে পারেন।আপনাকে কোন ধরনের চিন্তা ও উদ্বেগ স্পর্শ করতে পারে না।সব কিছু ঠাণ্ডা মাথায় চিন্তা করার অসাধারণ ক্ষমতা রয়েছে আপনার।
জন্ম সংখ্যা ৮ হলে
আপনি অনেক চার্মিং ও এনার্জেটিক ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ।আপনি খুব ঘুরে বেড়ানো পছন্দ করেন।‘জীবন একটিই, যতোটা মজা করে নেয়া সম্ভব করে নেয়া উচিৎ’ এই ধরণের চিন্তা করেন আপনি। আপনার মধ্যে কোনো মেকি ভাব নেই। আপনি যেমন ঠিক তেমনই সবার সামনে নিজেকে উপস্থাপন করেন এবং করতে পছন্দ করেন।মানুষজন বেশীরভাগ সময় আপনার সোজাসাপ্টা কথা বলার ধরন অপছন্দ করে থাকে।কিন্তু আপনি নিজের চিন্তাটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন।
জন্ম সংখ্যা ৯ হলে
আপনি খুব ভাগ্যে বিশ্বাসী একজন মানুষ। আপনি জীবনকে সৃষ্টিকর্তার উপহার হিসেবে দেখেন। কারন আপনি অনেক আশাবাদী একজন মানুষ। আপনি জীবনে যা চেয়েছেন তার বেশিরভাগি পেয়েছেন এবং পাবেন বলে আশা করেন। যে কারণে আপনি নিজের ভাগ্যের ওপর ভরসা করে চলতেই বেশি পছন্দ করেন। এবং আপনি আপনার পাওয়া নিয়ে গর্ববোধ করেন সবসময়। আপনি আপনার আপনজন এর জন্য অনেক কিছুই করে থাকেন।আপনার পথ অনেকেই অনুসরণ করেন।
(জ্যোতিষ শাস্ত্রের ওপরে ভিত্তি করে রচিত)


0 Comments