MD. SAZZAD HOSSAIN

MD. SAZZAD HOSSAIN
I'm a professional freelancer working in the marketplace for a long time

চর্চাপদের প্রথম কবিতা



চর্যাপদের কবিতা ও অনুবাদ 

চর্যা-১

লুই

কাআ তরুবর পঞ্চ বি ডাল।

চঞ্চল চীএ পইঠো কাল॥ ধ্রু॥

দিঢ় করিঅ মহাসুহ পরিমাণ।

লুই ভণই গুরু পুচ্ছিঅ জাণ॥ ধ্রু॥

সঅল সমাহিঅ কাহি করিঅই।

সুখ দুখেতেঁ নিচিত মরিঅই॥ ধ্রু॥

এড়ি এউ ছান্দক বান্ধ করণক পাটের আস।

সুনুপাখ ভিতি লেহু রে পাস॥ ধ্রু॥

ভণই লুই আম্‌হে ঝানে দিঠা।

ধমণ চমণ বেণি পিণ্ডি বইঠা॥ ধ্রু॥

অনুবাদ:

শরীরের গাছে পাঁচখানি ডাল–

চঞ্চল মনে ঢুকে পড়ে কাল।

দৃঢ় ক’রে মন মহাসুখ পাও,

কী-উপায়ে পাবে গুরুকে শুধাও।

যে সবসময় তপস্যা করে

দুঃখে ও সুখে সেও তো মরে।

ফেলে দাও পারিপাট্যের ভার,

পাখা ভর করো শূন্যতার–

লুই বলে, ক’রে অনেক ধ্যান

দেখেছি, লভেছি দিব্যজ্ঞান।

Post a Comment

0 Comments