MD. SAZZAD HOSSAIN

MD. SAZZAD HOSSAIN
I'm a professional freelancer working in the marketplace for a long time

Reality


জীবনের জন্য পড়ুন সময় থাকলে- * দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের ৭০% অব্যবহৃতই থেকে যায়। * একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির ৭০% গতির কোনো দরকারই হয় না। * প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার ৭০% অংশে কেউ বসবাস করে না। * কারো কারো এক আলমারি কাপড়-চোপড়ের বেশির ভাগ কোনদিনই পরা হয়ে উঠে না। * সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের ৭০% আসলে অপরের জন্যই। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার কবরে যেয়ে প্রার্থনা করার সময় তাদের হবে না। এমনকি বেঁচে থাকতেই আপনার অর্থের প্রাচুর্যে বেড়ে ওঠা মানুষগুলো আপনাকে বৃদ্ধাশ্রমে ছুড়ে আসতে পারে। তাই বেঁচে থাকতেই ১০০% এর সুরক্ষা এবং পূর্ণ সদ্ব্যবহার করাই শ্রেয়। করণীয় কী...?? # অসুস্থ না হলেও মেডিকেল চেকআপ করুন। # অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। # মানুষকে ক্ষমা করে দিন। # রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন, কেউ-ই রগচটা মানুষকে পছন্দ করে না। আড়ালে-আবডালে পাগলা বলে ডাকে। # পিপাসার্ত না হলেও পানি পান করুন। # সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়। # যতই বয়স হোক আর ব্যস্ত থাকুন না কেন, জীবনসংগীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন, হোটেলে খাওয়াতে না পারলে বাদাম বা ঝালমুড়ি খান। আর তাকে বুঝতে দিন, সেই আপনার সবচেয়ে আপন। কারণ, আপনার সবরকম দুঃসময়ে সেই পাশে থাকে বা থাকবে। # ক্ষমতাধর হলেও বিনয়ী হোন। # সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে নিজের দেশকে এমনকি ভিন্নদেশকে দেখতে বেড়িয়ে পড়ুন। # ধনী না হলেও তৃপ্ত থাকুন। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।। কোরআন তেলাওয়াত ও ভোরে উঠে ফজরের সালাত আদায় করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন।।। মা-বোনেরা পর্দা সহকারে চলাফেরা করবেন। কেননা আপনার রেখে যাওয়া সম্পত্তি কোন কাজে আসবে না। আপনার ইসলামী জীবন ব্যবস্থা আপনার পরকালের জন্য ১০০% কাজ দিবে। সৎ ও ভালোবাসার মিশ্রনের জীবন গড়ুন আপনি এর রেজাল্ট দুনিয়া ও আখেরাতে দুই জায়গায় পাবেন। # মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না। বৃষ্টিজলে বছরে একবার হলেও ভিজবেন। আর দিনে ১০ মিনিট হলেও শরীরে রোদ লাগাবেন। # মহাব্যস্ত থাকলেও নিয়মিত ব্যায়াম করুন আর ৩০ মিনিট হাঁটুন। আর সৃষ্টিকর্তাকে নিয়মিত স্মরণ করুন। # সর্বদা হাসিখুশি থাকুন। সুযোগ পেলেই কৌতুক পড়বেন, পরিবারের সবার সঙ্গে মজার ঘটনাগুলো শেয়ার করবেন। মাঝে মাঝে প্রাণবন্ত ভাবে হাসবেন। ধন্যবাদ আপনাদেরকে গল্পটি পড়ার জন্য ।। ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ দেওয়া মহামারী করাল গ্রাস থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখে এই কামনায় ।।। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আ-মিন।

Post a Comment

0 Comments